• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে শিশু ধর্ষনের অভিযোগে যুবক আটক

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে এলাকাবাসী ফিরোজ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপদ্দ করেছে। আটক ওই যুবক পেশায় অটোচালক। সে বোতলাগাড়ী ইউনিয়নের কাঙ্গালপাড়ার মৃত. আকবর আলীর পুত্র।
আজ রোববার বিকেলে একই গ্রামের মোহাম্মদীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ওই শিশুকে প্রলোভন দিয়ে একটি ধান ক্ষেতে নিয়ে যায় যুবক ফিরোজ। সেখানে শিশুটি ধর্ষনের শিকার হয়েছে বলে শিশুটির পরিবার দাবী করেছে।
ওই সময় শিশুটির চিৎকার করলে এলাকাবাসী ধান ক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষককে আটক করে। পরে খবর পেয়ে সৈয়দপুর থানার এসআই আব্দুল হাকিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে গ্রেফতার করে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচাজ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্ধ্যা ৭টার দিকে জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ