• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ভারতে বিক্রি হচ্ছে কুকুরের বিরিয়ানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ শহরের বেশ কয়েকটি খাবারের দোকানে কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রির সত্যতা পাওয়া গেছে। চাঞ্চল্যকর এই তথ্য জমা দিয়েছেন কেন্দ্রীয় পশুকল্যাণ বোর্ডের সদস্য মেহের মাঠারানি।

অভিযোগ ছিল বহুদিন ধরেই। সম্প্রতি তা খতিয়ে দেখতে মেহেরকে নির্দেশ দেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী। পশুপ্রেমী হিসেবে মানেকার বিশেষ পরিচিতি রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর নির্দেশে ঔরঙ্গাবাদে আসেন মেহের মাঠারানি। তার জন্য অপেক্ষা করছিল অনেক চাঞ্চল্যকর ঘটনা।

মেহের জানতে পারেন, শহরের বহু রাস্তাতেই মৃত কুকুরের দেহাংশ উদ্ধার করা হয়েছে। এবং একই সময় থেকেই কম দামে বহু দোকানে জোরকদমে বিরিয়ানি বিক্রি করা শুরু হয়েছে।

ঔরঙ্গাবাদ পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন দোকানে অভিযান চালান কেন্দ্রীয় কমিটির ওই সদস্য। পাশাপাশি কুকুরদের প্রজনন নিয়ন্ত্রণে পৌরসভার পদক্ষেপও পর্যবেক্ষণ করেন তিনি।

গোটা বিষয়টি রিপোর্ট হিসেবে কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ড ও কেন্দ্রীয়মন্ত্রী মানেকা গান্ধীকে জমা দিয়েছেন তিনি। মেহের মাঠারানির আশঙ্কা উড়িয়ে দেননি পৌরসভার কর্মকর্তারাও।

সূত্র: এই সময়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ