• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |

লন্ডনে পাতাল রেলে ফের বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের পাতাল রেলে আবারো বিস্ফোরণ ঘটেছে। টাওয়ার হিল স্টেশনের কাছে আন্ডারগ্রাউন্ড ট্রেনে (টিউব) মঙ্গলবার দুপুরে এই বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানায়, টাওয়ার হিল স্টেশনে অগ্নি সতর্কতা পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ভেতর একটি জ্বলন্ত বস্তু পড়ে থাকতে দেখেন। ওই বস্তুটি থেকে তখন ধোঁয়া উড়ছিলো।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনের চার্জার অথবা ব্যাটারি প্যাক থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

এদিকে বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত যাত্রীদের মধ্যে। হুড়োহুড়িতে কমপক্ষে ৫ জন সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বর্তমানে বন্ধ রাখা হয়েছে টাওয়ার হিল স্টেশন।

উল্লেখ্য, এ মাসের মাঝামাঝি লন্ডনের পাতাল ট্রেনে সংঘটিত অপর এক বিস্ফোরণে আহত হয় প্রায় ২০ জন যাত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ