• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর জিআরপি থানায় হামলার মামলার চার্জশীট দাখিল

সিসি নিউজ: সৈয়দপুর রেলওয়ে থানায় হামলা চালিয়ে পুলিশের হাতে আটক চোরাচালানী ও জব্দকৃত ভারতীয় মালামাল ছিনিয়ে নেয়ার মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা ঘটনার সাথে জড়িত ৬ জনের নাম উল্লেখ করে গত ১২ সেপ্টেম্বর আদালতে ওই প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে উল্লেখিত হামলাকারীরা হলেন, সৈয়দপুর শহরের সাহেবপাড়া মহল্লার আকবর আলীর পুত্র ইকবাল হোসেন ওরফে গুড্ডু, মো: আব্দুল্লাহ মিয়ার পুত্র মোহাম্মদ আলী ওরফে হিরা ও সফিকুল ইসলামের স্ত্রী ফুলমনি বেগম, বাঁশবাড়ী মহল্লার মৃত আলমগীর হোসেনের পুত্র সমসের আলী ওরফে কালু এবং নয়াটোলা মহল্লার ওসমান গনির পুত্র মোস্তাক আহম্মেদ ও মুত নিজাম উদ্দিনের পুত্র নাজমুল হক।

উল্লেখ্য যে, গত ১৮ মে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর ট্রেনে সৈয়দপুর রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে আটক চোরাচালানি ও তাদের কাছ থেকে জব্দ করা ভারতীয় কাপড় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এ সময় মহিলা পুলিশ সদস্যসহ আহত হয় ৫ পুলিশ সদস্য।

ছিনতাইয়ের ওই ঘটনায় রাতেই এটিএসআই হাফিজুর রহমান নিজে বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ