• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যু বার্ষিকী পালিত

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: নানা আয়োজনে কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারী কলেজ চত্ত্বরে কবির কবরে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কুড়িগ্রাম সরকারী কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
পুষ্পার্ঘ অর্পন শেষে কবির সমাধীস্থল থেকে একটি শোকর‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কুড়িগ্রাম সরকারী কলেজ অডিটরিয়ামে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ ফেরদৌস খান, কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, কবির ভাই এডভোকেট সৈয়দ আজিজুল হক প্রমুখ। বাদ জোহর পৌরবাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দেশ বরেন্য এ লেখক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ৮২ বছর বয়সে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইচ্ছানুযায়ী জন্ম শহর কুড়িগ্রামের সরকারী কলেজ মাঠে ২৮ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানা পাড়ায় জন্ম গ্রহন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। হোমিও চিকিৎসক সৈয়দ সিদ্দিক হোসেন ও মাতা নুর জাহানের ৫ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ