• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন |

চালু হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু হতে যাচ্ছে আগামী ১ নভেম্বর ২০১৭ ক্যাফেটেরিয়া চালুকরণের প্রস্তুতি হিসেবে ইজারা প্রদানের জন্য ইতোমধ্যেই বাংলাদেশের প্রকৃত হোটেল, রেস্টুরেন্ট ব্যবসায়ীদের কাছে দরপত্র চেয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ক্যাফেটেরিয়া ইজারা নিতে আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর ২০১৭ তারিখের মধ্যে দরপত্র গ্রহণ ও জমা দিতে পারবেন। এছাড়াও গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর এর পক্ষ থেকে ক্যাফেটেরিয়া পরিচালকের কাছে ক্যাফেটেরিয়ার দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

এদিকে আগামী ৩১ অক্টোবর ২০১৭ তারিখের মধ্যে ক্যাফেটেরিয়ার যাবতীয় কাজ সম্পন্ন করে পুর্নাঙ্গভাবে ব্যবহারের উপযোগী করার জন্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা দপ্তর এবং প্রকৌশল দপ্তরকে দির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, প্রায় চার বছর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ভবনের নির্মাণকাজ শেষ হলেও তা ব্যবহারের জন্য খুলে দেয়া হয়নি। বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও গত জুন মাসে যোগদানের পরেই ক্যাফেটেরিয়া চালু করার জন্য জুলাই মাসে বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনার নেতৃত্বে একটি কমিটি করেন।

উক্ত কমিটির পক্ষ থেকে দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া পরিদর্শন করে কমিটির সাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। এরপর বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ছদরুল ইসলাম সরকার গত ২৬ সেপ্টেম্বর ইজারা দরপত্র আহবান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ