• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুমিল্লায় দুই বাসের পাল্লায় প্রাণ গেল ৭ জনের

কুমিল্লা : কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ যাত্রী।

রবিবার (১ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার নূরীতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। আহত লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাস যাত্রীদের বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনার শিকার হওয়া তিশা পরিবহনের বাসটি আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিচ্ছিল। অপর বাসটিকে অতিক্রম করার চেষ্টা করতে গিয়ে এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি পাশের খাদের পানিতে পড়ে যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র হাজারি বলেছেন, ‘কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। নূরীতলা নামক স্থানে আরেকটি বাসকে অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের সাত যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন।।’

তিনি আরো জানিয়েছেন, নিহত যাত্রীদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। লাশ হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহত লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ