• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকের মৃত্যু

সিসি নিউজ: নীলফামারী সদরের খয়রাতনগর রেলস্টেশন সংলগ্ন রেলঘুন্টিতে ট্রেনে কাটা পড়ে গোলজার রহমান (৩০) নামে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর সোয়া একটার দিকে রাস্তা পার হবার সময় কাটা পড়ে তিনি নিহত হন।
সৈয়দপুর জিআরপি থানার ওসি এ,কে,এম লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় রাজশাহী হতে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমির এক্সপ্রেস ট্রেন সৈয়দপুর রেলষ্টেশন ছেড়ে নীলফামারী অভিমুখে ছেড়ে আসে। ট্রেনটি খয়রাত নগর ষ্টেশন অতিক্রম করার সময় সোনারায় ইউনিয়ন পরিষদ সড়কের রেলঘুন্টি পার হবার সময় অজ্ঞাত ওই ব্যাক্তি কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়।
নিহত গোলজার রহমান সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুটি গ্রামের বকশীপাড়ার হোলাই মামুদের পুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ