• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ নিহত

কিশোরগঞ্জ: জেলার ভৈরব পৌর এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম মো. আরিফ। এ সময় মো. ডালিম নামে স্থানীয় একজন পরিবহনশ্রমিকও ছিনতাইকারীর ছুরির আঘাতে গুরুতর আহত হন। তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রবিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আরিফের বাড়ি ময়মনসিংহ কোতোয়ালি থানার খাগঢহর ঘন্টিবাজার এলাকায়। তিনি ব্রিজঘাট পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তাঁর আইডি নম্বর ৫৬০। ডালিম কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. মহসিন।

পুলিশ জানায়, আজ রাত সাড়ে আটটার দিকে সেতু পার হওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী ডালিমের গতিরোধ করে সর্বস্ব কেড়ে নিচ্ছিল। এ সময় ডালিমের চিৎকার শুনে পুলিশ কনস্টেবল আরিফ এগিয়ে যান এবং ছিনতাইকারীদের ধরার চেষ্টা করেন। তখন এক ছিনতাইকারী আরিফের বুকে ছুরিকাঘাত করে। আরিফ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন আরিফ ও ডালিমকে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার আগেই আরিফের মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানান। খবর পেয়ে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল ইসলাম ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমান হাসপাতালে যান।

ডালিম জানান, তিনি ঢাকা-সিলেট পথে চলাচলকারী এনা পরিবহনে কাজ করেন। আজ তিনি গ্রামের বাড়িতে ছিলেন। রাতে এনা পরিবহনের একটি বাসে তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল। সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহনের বাসটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রাজমণি হোটেলে যাত্রাবিরতি দিয়ে থাকে। সে জন্য তিনি কাজে যোগ দিতে রাতে আশুগঞ্জ যাচ্ছিলেন। আশুগঞ্জ যাওয়ার পথে দুই ছিনতাইকারী তাঁকে ধরে সব কেড়ে নেয় এবং শরীরে ছুরিকাঘাত করতে থাকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস হায়দার বলেন, নিহত আরিফের বুকের বাঁ দিকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে গভীর ক্ষতের সৃষ্টি হয়। আহত ডালিমের গলা, মাথা ও গালে ছুরিকাঘাত করা হয়েছে।

ওসি মুখলেছুর রহমান বলেন, আরিফ ভৈরব থানার অধীনে পরিচালিত ব্রিজঘাট ক্যাম্পে কর্মরত ছিলেন। ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ