• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরের ত্রানবাহী গাড়ি উথিয়ার উদ্দ্যেশে যাত্রা

সিসি নিউজ: মিয়ানমারের রোহিঙ্গাদের সাহায্যার্থে ত্রানবাহী গাড়ি সোমবার সকালে (২ অক্টোবর) উথিয়ার উদ্দ্যেশে যাত্রা করেছে। আর্তমানবতার সেবায় সৈয়দপুর নামে একটি সংগঠন ওইসব নির্যাতিত রোহিঙ্গাদের পাশে এই উদ্যোগ গ্রহণ করে। এর আগে কমিউনিটি পুলিশিং ফোরামও সেখানে ত্রান সামগ্রী পৌঁছায়।
এ উপলক্ষে ত্রানবাহী গাড়ি যাত্রার প্রাক্কালে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সভাপতি ও আর্তমানবতার সেবায় সৈয়দপুরের আহবায়ক হাজী আওরঙ্গজেব, হাজী ইউসুফ আলী, আনিস প্রমুখ উপস্থিত ছিলেন।
আর্তমানবতার সেবায় সৈয়দপুরের আহবায়ক হাজী আওরঙ্গজেবের নেতৃত্বে ত্রানবাহী ট্রাকে চাল, ডাল, আলু, গুড়ো দুধ, লুঙ্গি, মিনারেল ওয়াটারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ