• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ৩৭ পুড়িয়া হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, শহরের নয়াটোলা এলাকার মৃত. বসির উদ্দিনের পুত্র জামিল ওরফে ছোটে সাহেব (৩৫) ও পুরাতন বাবুপাড়ার মর্তুজার পুত্র সুরুজ মিয়া (২৫)। আজ বুধবার (৪ অক্টোবর) সকালে শহরের পাঁচ মাথা মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইয়াসিনের নেতৃত্বে সংগীয় পুলিশ সদস্যরা শহরের পাঁচ মাথা মোড়ের একটি মোটর সাইকেল মেকারের দোকানের পেছন থেকে হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের শরীর তল্লাশী করে প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৩৭ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৩৭ হাজার টাকা। একটি সূত্রমতে, দীর্ঘদিন ধরে জামিল নিজবাড়ীতে হেরোইন ব্যবসা করে আসছিল। বেশ কয়েকবার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়নি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, দুই মাদক ব্যবসায়ীকে হেরোইন সহ আটক করা হয়েছে। আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ