নীলফামারী প্রতিনিধি: অটোরিক্সার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাবের আলী(৪৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে নীলফামারীর উপজেলার হরিনচড়া ইউনিয়নের হুজুরপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সাবের আলী ওই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে ও ৪ সন্তানের জনক।
পরিবারের লোকজন জানায়, দুপুর ১২টার দিকে বাজার থেকে এসে বসত ঘরের পাশেই অটোরিক্সায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। হরিনচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম নিশ্চিত করে।
ডোমার থানার ওসি মকছেদ আলী বলেন ঘটনাটি তদন্ত করে পরিবারের কাছে লাশ দাফনে অনুমতি দেয়া হয়।