• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন |

নীলফামারীতে জামায়াত শিবিরের নেতাসহ গ্রেফতার ২৬

নীলফামারী প্রতিনিধি: বিভিন্ন মামলার পলাতক আসামির ২১ জনকে গ্রেফতার করেছে নীলফামারী পুলিশ। গতকাল বুধবার দুপুর হতে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও সন্ত্রাস বিরোধী মামলা রয়েছে। অপর দিকে দেশব্যাপী ডাকা জমায়াতের হরতালকে ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ জলঢাকা উপজেলার এক জামায়াত কর্মী ও ৪ শিবির কর্মী সহ ৫জনকে গ্রেফতার করেছে।

আটকৃকতরা হলেন, উপজেলার জামায়াতকর্মী পূর্ব বালাগ্রামের লোকমান হোসেন (৫৫), উপজেলার শিবির কর্মী কাজিরহাট গ্রামের আল-আমিন (২২), একই এলাকার নাজমুল হক (২৪), ভবনচূর এলাকার একরামুল হক ও মাথাভাঙ্গা গ্রামের মনিরুজ্জামান (২৪)।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান আজ বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয় জলঢাকার জামায়াতের আলফালাহ ঘাটি হতে। আজ সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। জেলার পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করে জানায় পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ