• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইবিতে রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপনে ছাত্র মৈত্রীর র‌্যালি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। মঙ্গলবার দুপুর ১২ টায় দলীয় টেন্ট থেকে র‌্যালীটি শুরু হয়।

দলীয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর আহ্বায়ক মোরশেদ হাবীবের নেতৃত্বে দুপুর ১২টায় র‌্যালী শুরু হয়। র‌্যালীটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ক্যাম্পাসের প্রধান ফটকের বাইরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

১৯১৭ সালের ১৭ অক্টোবর সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব সাধিত হয়। এই রুশ বিপ্লবের শতবর্ষ উপলক্ষে এ র‌্যালী ও সমাবেশ করে তারা।

যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া জেলা শাখা ছাত্রমৈত্রীর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইশতিয়াক খান শশী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর আহ্বায়ক মোরশেদ হাবিব, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান যুবায়ের, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাকিব সায়েম।

সমাবেশে কুষ্টিয়া জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ইশতিয়াক খান শশী বলেন, “সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব সাধিত হওয়ার পর সমাজের আমূল পরিবর্তন হয়েছিল। সেখানে একজন শিশু জন্ম নেয়ার পর থেকেই রাষ্ট্র তার স্নাতক সম্মান অর্জন পর্যন্ত ভরণ পোষনের দায়িত্ব নেয়। আর আমাদের দেশে শিক্ষার্থীদের কাছে ভ্যাট নেয়া হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখার আহ্ববায়ক মোরশেদ হাবিব বলেন, যুগে যুগে শ্রমিক শ্রেণী বঞ্চিত হয়ে আসছে, তাদের অধিকার বলতে শুধু ভোট দেয়া। ভোট শেষে তাদের আবার ছুড়ে ফেলা হয়,

তিনি আরো বলেন, শিক্ষাকে এককেন্দ্রিক করার পায়তারা চলছে, শিক্ষাকে নিয়ে বানিজ্য করা হচ্ছে যা অত্যন্ত লজ্জ্বাজনক। আমরা চাই শ্রমিককে তার নায্য অধিকার দেওয়া হোক এবং শিক্ষাক্ষেত্র থেকে সকল প্রকার বানিজ্য বন্ধ করা হোক।

র‌্যালী ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মীর মোশাররফ হোসেন অনুষদের আহ্বায়ক আখতার হোসেন আজাদ, অনুষদ ভবনের আহ্বায়ক শামিমুল ইসলাম সুমন, সবুজ, মোরশেদ, আসিক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ