সিসি ডেস্ক: শিক্ষার্থীদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের জেরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সন্ধ্যার মধ্যে হল ছাড়ারও নির্দেশ দেয়া হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাসেবা চলবে।
শিক্ষার্থী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার ৫ম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে কয়েকজন কর্মচারীর কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর করেন।
পরে ঘটনার বিচার দাবি করে আজ সকালে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। এসময় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়। আহত হন দুই ছাত্রসহ কমপক্ষে ৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।