• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ত্রাণ-নিরাপদের আশায় রোহিঙ্গাদের ঢল নেমেছে

সিসি ডেস্ক: ত্রাণ আর নিরাপদ জীবনের আশায় মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গার ঢল নেমেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি বলছে রাখাইনে নির্যাতন কমলেও নানা সুযোগ-সুবিধা পাওয়ায় আশ্রিতরা ওপারের রোহিঙ্গাদের আসতে উৎসাহিত করছে। এদিকে নতুন করে রোহিঙ্গা আসায় নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয়দের মধ্যে।
গেল মাসে অনুপ্রবেশ প্রায় শূন্যে নেমে আসলেও নিরাপদ জীবনের আশায় নতুন করে রোহিঙ্গা ঢল নেমেছে।
আশ্রিত স্বজনের কাছে নিরাপদ জীবনের কথা শুনেই মিয়ানমার ছেড়ে আসছেন অনেকে।
এক দাড়িওয়ালা রোহিঙ্গা জানান, ওখানে আমাদের যে রেশন দেয় তা খুবই সামান্য। যেমন একটা রসুন, দুইটা পেয়াজ, দুইকেজি চাল, একটা ডিম আর মাছ। তাই এখানে চলে আসছি।
এক মহিলা রোহিঙ্গা জানান, ওখানকার সরকার বলছিলো তোমাদের যেতে হবে না খাবার দেয়া হবে। কিন্তু খুব অল্প খাবার দেয়া হচ্ছে। তাই আমরা এখানে চলে আসছি।
স্থানীয়রা বলছে, ফোনে যোগাযোগ করে অনেককে আসছে নিয়ে আশ্রিত রোহিঙ্গারা।
রাখাইনে নির্যাতন কমে আসার পরও হঠাৎ অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় চিন্তিত বিজিবি।
জাতিসংঘের হিসেবে ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত রোহিঙ্গা এসেছে ৫ লাখ ৮২ হাজার। এর মধ্যে গেল দুই সপ্তাহেই এসেছে প্রায় ৫৭ হাজার।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ