• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে মন্দির থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

সিসি নিউজ: নীলফামারীতে মন্দির থেকে দিপু চন্দ্র রায় (২২) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ঢুলিয়া শালমারা নামক স্থানে পারিবারিক মন্দির থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দিপু ওই গ্রামের জলেশ চন্দ্র রায়ের ছেলে।
দিপুর স্ত্রী গৌরি রায় জানান, কালিপুজার তিনদিন আগে বাড়িতে আসে সে। চাকুরীতে যোগদানের জন্য রোববার তার ঢাকায় অবস্থান করার কথা ছিলো। এজন্য শনিবার সন্ধ্যায় টিকিট আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফেরেনি। আজ বিকেলে স্থানীয় লোকজন ওই মন্দিরে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম. আতিকুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ