• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

চিরিরবন্দরে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে উপকরন বিতরণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বন্যায় ক্ষতিগ্রস্ত ফসল মৎস্য ও প্রাণিসম্পদ চাষীদের মাঝে উপকরন বিতরণ করেছে কৃষিবিদ ইন্সটিটিউট দিনাজপুর। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৬০ জন ফসল চাষীকে এক কেজি সরিষার বীজ টিএসপি ২০ কেজি ও এমওপি ১০ করে ৮৪ জন প্রাণিসম্পদ চাষীকে ৫০০ গ্রাম করে ও ২০ জন মৎস্য চাষীকে ২৫ কেজি করে মাছের খাদ্য ও ২০ কেজি করে চুন বিতরণ করা হয়। এসময় দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা দিনাজপুর মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক শাহ ইমাম জাফর সাদেক দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কালাম আজাদ চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ আকন্দ মৎস্য কর্মকর্তা মোছাঃ কামরুন নাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চিরিরবন্দরে ৬ জুয়াড়িকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
দিনাজপুরের চিরিরবন্দরে ৬ জুয়াড়িকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী। চিরিরবন্দর থানার এএসআই ফিরোজ্জামান জানান, গত ২৩ অক্টোবর রাত ১১টায় উপজেলার ভূষিরবন্দর বাজারে বসে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়িকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার সকাল ১০টায় আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে তিনি এ আদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন উপজেলার নশরতপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র মোশাররফ হোসেন (৪৫), একই গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র হামিদুল (৪০), কৈকন্ঠপুর গ্রামের মৃত দইয়ার পুত্র জিয়াউল (৪৮), একই গ্রামের মৃত বাবু রায়ের পুত্র প্রিয়নাথ রায় (৫৫) গোন্দল গ্রামের মৃত বলরাম রায়ের পুত্র বিমল চন্দ্র রায় (৪০) ও দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গ্রামের ব্রজেন্দ্র নাথ রায়ের পুত্র হেমন্ত কুমার (৩৮)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ