ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাওয়ারনেস বিল্ডিং স্ট্র্যাটেজি ফর সেলফ এ্যাসেসমেন্ট’ শীর্ষক আত্ম মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবস্যয় প্রশাসন অনুষদ ভবনের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪১৩ নং কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সেলফ এ্যাসেসমেন্ট সেল (এস.এ.সি) এবং ইনিস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) যৌথভাবে উক্ত কর্মশালার আয়োজন করে।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক বখতিয়ার হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি সুতাপ কুমার ঘোষ। প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আব্দুস সোবহান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফীন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার, সহকারী অধ্যাপক আব্দুল হালিম প্রমুখ।