সিসি নিউজ: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় নীলফামারীর কিশোরগঞ্জে খলিলুর রহমান ডাবলু নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।
সূত্রমতে, ইউপি সদস্য খলিলুর রহমান ডাবলু ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশ্লীল স্ট্যাটাস দেয়। আর এ অভিযোগের প্রেক্ষিতে কিশোরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আটক খলিলুর রহমান ডাবলু কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য এবং ওই এলাকার নজরুল ইসলামের পুত্র।
অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল আটকের বিষয়টি নিশ্চিত করে সিসি নিউজকে জানান, এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।