সিসি ডেস্ক: রোহিঙ্গাদের ত্রাণ দিতে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হন তিনি।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী হয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। খালেদা জিয়া দুপুরে ফেনীতে যাত্রাবিরতি করবেন। রাতে থাকবেন চট্টগ্রামে সার্কিট হাউজে ।
রোববার কক্সবাজারে পৌঁছাবেন খালেদা জিয়া। সোমবার উখিয়ায় কয়েকটি শরণার্থী শিবিরে ত্রাণ-সামগ্রী বিতরণের কথা তার। বিএনপির নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার এ সফর মানবিক। তাই জনসভা বা পথসভার কোনো কর্মসূচি নেই।
তবে নেতারা মনে করছেন, এই সফরের মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দীর্ঘ পথে দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করার একটা সুযোগ মিলবে।