• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্লু হোয়েলের বিপরীত ‘বাইম মাছ’ গেম!

প্রযুক্তি ডেস্ক: ব্লু হোয়েলের বিপরীত গেম বানানোর আইডিয়া দিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান রিপন।

আইডিয়াটি তুলে ধরা হল- গেমটির নাম ‘বাইম মাছ’ গেম।

যেটি হবে পঞ্চাশ পর্বের। খেলবে আঠারো থেকে ত্রিশ বছরের ছেলেমেয়েরা। কাজ হবে মানুষকে সাহায্য করা। যেমন- ভিক্ষুক, পথ শিশুকে পুরো এক প্লেট ভাত খাওয়াতে হবে। তারপর খালি প্লেটসহ ভিক্ষুকের ছবি আপলোড করলে পরের স্টেপ। এক ব্যাগ রক্ত দিতে হবে। রক্ত দিচ্ছে এমন ছবি পোস্ট করলে পরের স্টেপ। সঙ্গে ব্লাড রিকুইজিশনের ছবি।

প্রথম স্টেপটা হবে বাসে সিট ছাড়া নিয়ে। ষাটোর্ধ্ব এক লোকের জন্য সিট ছাড়তে হবে। কথোপকথনের অডিও টেপ শুনাতে পারলে সেকেন্ড স্টেপ।

সেকেন্ড স্টেপটা হবে সহজ। দুটি গাছ লাগাতে হবে। ছবি দিয়ে থার্ড স্টেপ।

যত স্টেপ বাড়তে থাকবে, খেলা তত কঠিন হবে।

যেমন কোনো প্রতিবন্ধী বালক হারিয়ে গেছে, তাকে খুঁজে দিতে হবে বা একজনকে মরণোত্তর কর্ণিয়া দানে সম্মত করতে হবে।

এরপর পাঁচটি গোলাপ গাছ লাগাতে হবে, যেখানে পাঁচটি ভিন্ন রঙের ফুল ফুটে আছে।

উৎসঃ   যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ