সিসি ডেস্ক: ফেনীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর হামলার শিকার হয়েছে। ভাংচুর করা হয়েছে কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের গাড়ি। আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। তবে বেগম জিয়া অক্ষত আছেন।
বিকেল সাড়ে পাঁচটার দিকে খালেদা জিয়ার গাড়িবহর সদরের মোহাম্মদ আলী এলাকায় পৌঁছলে, হঠাৎ একদল লোক লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ হামলার ঘটনাকে ন্যাকারজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।