• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

রাজনীতির কারণে ঘর ভাঙছে অটোরিকশা চালকের

সিসি নিউজ: মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণার অভিযোগে ‘রাজনীতি’ সিনেমার নায়ক শাকিব খান এবং পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের হয়েছে। আজ রবিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহানের আদালতে মামলাটি করেন বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের সিএনজি অটোরিকশাচালক ইজাজুল মিয়া। একই সঙ্গে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘রাজনীতি’ সিনেমা প্রচার বন্ধের আবেদন জানানো হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, প্রায় দুই ঘণ্টা ১৬ মিনিট ১১ সেকেন্ড স্থায়ী রাজনীতি চলচ্চিত্রের ২৬ মিনিট ১২ সেকেন্ডের সময় চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস একটি ডায়লগ দেন- ‘এভাবে বারবার আর কোনো দিন চলে যেতে দেব না আমার স্বপ্নের রাজকুমারকে’। জবাবে নায়ক শাকিব খান ডায়লগ দেন- ‘আমিও তোমাকে আর ছেড়ে যাব না আমার রাজকুমারী’। নায়িকা অপু বিশ্বাসের ডায়লগ- ‘আমার ফেসবুক আইডি যে রাজকুমারী, তুমি তা জানলে কী করে?’। জবাবে নায়ক শাকিব খান ডায়লগ দেন- ‘যেভাবে তুমি জান আমার মোবাইল নম্বর ০১৭১৫ ২৯৫২২৬।’ প্রকৃতপক্ষের বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনের ০১৭১৫ ২৯৫২২৬ সিরিজের নম্বরটি চিত্রনায়ক শাকিব খানের নয়। নম্বরটির প্রকৃত মালিক হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইজাজুল মিয়া। অভিযোগে বলা হয়, আসামিরা মিথ্যা তথ্য প্রচার করায় ইজাজুল মিয়ার মোবাইল ফোন নম্বরে গত ১০ জুলাই সোমবার রাত ১০টা ৬মিনিট ৫৯ সেকেন্ড থেকে ১৫ জুলাই শনিবার রাত নয়টা ২৯ মিনিট ৩৩ সেকেন্ড পর্যন্ত ৪৩২টি কল আসে। তাদের বেশিরভাগই মেয়ে। শাকিব খান মনে করে খুলনা থেকে এক গৃহকর্মী চলে আসেন ইজাজুলের বানিয়াচংয়ের বাড়িতে। তাছাড়া রাত-বিরাতে অনবরত মেয়েরা ফোন করতে থাকেন ইজাজুলের নম্বরে। ফলে এক সন্তানের জনক ইজাজুলের ঘর ভাঙারও উপক্রম হয়। অনুমতি ছাড়া সিনেমায় মোবাইল নম্বর ব্যবহার করায় এবং সেটি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হওয়ায় প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করেছেন ইজাজুল মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ