• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দুর্নীতির দায়ে সাবেক এমপি ওহাবের ৮ বছর কারাদণ্ড

যশোর, ৩০ অক্টোবর : দুর্নীতির দায়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের সাবেক এমপি ও শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি এম এ ওহাবকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন যশোরের স্পেশাল জজ আদালত। একই সঙ্গে জ্ঞাত আয়বহির্ভূত ৯৩ লাখ ৩৬৯ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন বিচারক।
আজ সোমবার বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি সিরাজুল ইসলাম জানান, এমএ ওহাব ২০০৮ সালের ১৫ মে দুদকে তার সম্পদের হিসাব বিবরণী জমা দেন। তার জমা দেওয়া হিসাব পর্যালোচনা করে ৪৫ লাখ ৯৭ হাজার ৮১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ৯২ হাজার ৬৭৭ টাকার সম্পদ গোপনের তথ্য পাওয়া যায়। এরপর ওই বছর ২৪ নভেম্বর যশোরে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০০৯ সালের ৪ নভেম্বর দুদক যশোরের উপ-পরিচালক নাসির উদ্দিন সাবেক এমপির বিরুদ্ধে ৯০ লাখ ৫১ হাজার ৪৫২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৯৩ লাখ ৩৬৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিল করেন।
এদিকে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন বিবাদীপক্ষের আইনজীবী। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার ঝিনাইদহের শৈলকূপায় অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ