বাঘা (রাজশাহী), ৪ নভেম্বর: বর্তমান সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের উপ-সচিব শ্রী রথিন্দ্রনাথ বলেন, মানুষ যখন তাঁরলক্ষ মাত্রায় পৌঁছে যায় তখন একেকজন মানুষ একেক রকম উদ্দেশ্য নিয়ে কাজ করে। অনেকেই নেতা হতে চান। তবে আমার কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমি এলাকার মানুষের কল্যনে কাজ করতেই চাই। শুক্রবার সকালে বাঘা উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত বিনামুল্যে চক্ষুশিবির ক্যাম্প পুর্ব মতবিনিময় সভায় তিনিএ কথা বলেন। সকাল ১০ টায় আয়োজিত মত বিনিময় সভায় রথিন্দ্রনাথ আরো বলেন, আমি বাঘা উচ্চবিদ্যালয় থেকে পড়া-লেখা করেছি। খুব ছোট বেলা থেকে স্বপ্ন ছিল বড় হয়ে মানুষেরসেবা করবো। এ জন্য প্রেরনা যুগিয়েছেন আমার মা। তিনি বলতেন, যার-যার ধর্মতার-তার কাছে। তবে এটা সত্য যে, মানুষের কল্যনে যারা কাজ করে তারাই প্রকৃত মানুষ।তিনি বলেন, একজন মানুষের জীবনের সব চেয়ে বড় সম্পদ হলো চোখ, যার চোখে আলো নেই তার কাছে পৃথিবী অন্ধকার । আমাদের সমাজে এখন ও অনেক মানুষ রয়েছেন যারা অর্থঅভাবে চোখ পরীক্ষা ও ছানী অপারেশন করতে না পারার কারনে দৃষ্টি হারাতে বসেছেন।আমি তাদেরকে আহবান জানাতে চাই, আপনারা আমার সাথে যোগাযোগ করুন।এই চিকিৎসা প্রদানের জন্য তিনি বাংলাদেশ আকিজ গ্রুপ এবং লায়েন্স হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সহযোগীতা না দিলে আজ বাঘা বাসিকে ফ্রি চক্ষু সেবা দিতে পারতাম না।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখের, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, বাঘা পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম , বাঘা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা: সিরাজুল ইসলাম ও শিক্ষক সমিতির নেতা আনজারুল হোসেন ও বাবুল ইসলাম ।উপস্থিত ছিলেন এই এলাকার কৃতি সন্তান এ.এস.পি ইব্রাহীম বাবু, সিনিয়ার জর্জ সুমনহাসান , ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ এলাকার সুধীজন।