• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

বিপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর-রাজশাহী

খেলাধুলা ডেস্ক, ০৪ নভেম্বর: আজ শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দ্বিতীয় ম্যাচে মাশরাফির বিপক্ষে মাঠে নামছে মুশফিকুর রহিম। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় শুরু হবে ম্যাচটি।
এবারের আসরে মাশরাফি ও মুশফিক দু’জনেই নতুন দল পেয়েছেন। মাশরাফি গত আসরে ছিলেন কুমিল্লাতে। আর মুশফিক ছিলেন বরিশালে। মাশরাফির রংপুর রাইডার্স এবার বেশ শক্তিশালী। মাশরাফির নেতৃত্বে এবার তাদের রয়েছে মোহাম্মদ মিঠুন, জিয়াউর রহমান, শাহরিয়ার নাফিস , ক্রিস গেইল ব্রেন্ডন ম্যাককলাম ও থিসারা পেরেরার মতো তারকা খেলোয়াররা।
অন্যদিকে মুশফিরে রাজশাহী গত আসরের রানার্সআপ। তারাও দলে নিয়েছে অনেক তারকা খেলোয়াল। তাদের রয়েছে  মেহেদী মিরাজ, আফিফ হোসেন, লুক রাইট, ড্যারেন স্যামি ও লেন্ডল সিমন্সের মতো তারকারা।
রংপুর রাইর্ডাস: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, নাজমুল হাসান অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বী, আব্দুর রাজ্জাক, ইবাদাত হোসেন, ইরিয়াস সানি, নাহিদুল ইসলাম, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককলাম, রবি বোপারা, ডেভিড উইলি, অ্যাডাম লিথ, রবি বোপারা, জনসন চার্লস, স্যামুয়েল বদ্রি, থসারা পেরেরা, কুশল পেরেরা, স্যাম হাইন, সামিউল্লাহ শেনোয়ারি ও জহির খান।
রাজশাহী কিংস: মুশফিকুর রহিম (অধিনায়ক), মমিনুল হক, মেহেদী হাসান, ফরহাদ রেজা, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদুজ্জামান, রনি তালুদার, হোসেন আলী, নাঈম ইসলাম, কাজী অনীক, লুক রাইট, কেসরিক উইলিয়ামসন, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ স্যামি, জেমস ফ্যাঙ্কলিন,  উসমান মির ও মাইকেল ক্লিঙ্গার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ