• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

রংপুর সিটি নির্বাচনে জাপার প্রার্থী মোস্তফার মনোনয়নপত্র সংগ্রহ

রংপুর, ৮ নভেম্বর: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে অংশ নেয়ার জন্য বুধবার (৮ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসার সুভাষ চন্দ্র সরকারের কাছ থেকে মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে মনোয়নপত্র গ্রহণ করেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।

এসময় রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক,মহানগর জাতীয় পার্টির দফতর সম্পাদক জাহিদ হাসান লুসিড, মহানগর ছাত্র সমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ,সেক্রেটারি আমিনুল ইসলাম ছোট, সাংগঠনিক সম্পাদক আল আমিন সুমন উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, রংপুর সিটি নির্বাচন বহুল প্রত্যাশিত নির্বাচন। এ নির্বাচনে জাতীয় পার্টির দুর্গ রংপুরে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে পাটির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে মনোনয়ন দিয়েছে। তার পক্ষে আমি মনোনয়নপত্র তুললাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ