• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিকিনি পরে সুইমিং পুলে সোনম

বিনোদন ডেস্ক, ০৮ নভেম্বর: সাম্প্রতিক সময়ে বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম সোনম কাপুর। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়াতেও তার জুড়ি মেলা ভার। ‘ভীর দি ওয়েডিং’- এর শ্যুটের ফাঁকে সেসব করছেন সোনম কাপুর।
হাতে একটু সময় পেয়েই বোন রিয়া ও প্রিয় বান্ধবী স্বারাকে নিয়ে চলে যান সুইমিং পুলে। অফ শোল্ডার বিকিনিতে নায়িকার এই বিশ্রামের কাহিনী নিজের ইনস্টাগ্রামে ফাঁস করে দিয়েছেন স্বারা ভাস্করই। ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। অনিল কাপুরের কন্যার এই ছবি ইতিমধ্যেই তিন লক্ষেরও বেশি দর্শক দেখে ফেলেছেন।

কারো কমেন্টে প্রশংসা, কেউ আবার করেছেন নিন্দা। তবে নিন্দার তোয়াক্কা কোনোদিন করেননি সোনম। পর্দার সামনেও বোল্ড হতে তেমন আপত্তি করেননি অভিনেত্রী। তার স্টাইল সেন্সেরও বেশ কদর রয়েছে গ্ল্যামার জগতে। তারই নমুনা মিলল এই ছবিতে।
নতুন বছরেই মুক্তি পাবে পরিচালক শশাঙ্ক ঘোষের ‘ভীর দি ওয়েডিং’। ইতোমধ্যেই ছবির প্রথম ঝলকে কারিনা, সোনমের পাশাপাশি নজর কেড়েছেন স্বারা ভাস্কর ও শিখা তালসানিয়া। ভিডিওতে স্বারা লিখেছেন, লম্বা বিমান যাত্রার পর একটু অবসর পেয়েই পুলের পাশে জমায়েত হয়েছেন সুন্দরীরা। জমাটি আড্ডায় কারিনাকেও যে মিস করছেন সেকথাও জানাতে ভোলেননি স্বারা।
তবে সোনমের বিকিনির ছবিই যে মূলত সাড়া ফেলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ