• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন |
শিরোনাম :

জয়পুরহাটে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারি ইউনিয়ন কর্মবিরতি পালন

জয়পুরহাট, ৮ নভেম্বর: সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন অনিয়মিত শ্রমিক কর্মচারীকে নিয়মিত করার দাবিতে বুধবার বেলা ২ টায় জয়পুরহাটের সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন উদ্যোগে জেলা সড়ক ভবন প্রাঙ্গণে কর্মচারীবৃন্দ কর্মবিরতি পালন ও বিক্ষ্ভো সমাবেশ অনুষ্ঠিত হয় । জয়পুরহাট সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি রইচ উদ্দিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন- একই সংগঠনের সহ সভাপতি সাজেদুর রহমান, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সংগঠন নেতা আবু হানিফ, রনি আহম্মেদ প্রমুখ।‘

বক্তারা অধিদপ্তরের ৭ হাজার ৫৯জন অনিয়মিত শ্রমিক কর্মচারীকে নিয়মিত করার দাবি জানিয়ে বলেন, দাবি আদায়ে আন্দোলনের বিকল্প নেই । তাই নায্য দাবি আদায়ের লক্ষ্যে সবাই কে ঔক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ