• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুনের মুত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী), ০৯ নভেম্বর: ছাগলের জন্য কাঁঠালপাতা পাড়তে গাছে উঠে পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনের তার স্পষ্ট হয়ে গাছের উপরেই ঝুলন্ত অবস্থায় গোলাম রব্বানী (১৮) নামে এক তরুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর পুর্বপাড়া গ্রামে।
নিতাই ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিতাই পানিয়াল পুকুর পুর্বপাড়া গ্রামের মজিদুল ইসলামের ছেলে গোলাম রব্বানী বাড়ির পাশে কাঁঠাল গাছে উঠে ছাগলের জন্য কাঁঠার পাড়া পারছিল। কাঁঠাল গাছের উপর দিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভী লাইনের তার থাকায় তাঁরের সাথে স্পষ্ঠ হয়ে গাছের উপরে ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়। মজিদুল মারা যাওয়ার পর তাঁর লাশ মাটিতে পরে যায়। এ ঘটনায় মজিদুলের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, ওই ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ