সিসি নিউজ, ০৯ নভেম্বর: নীলফামারী সদরের খোকশাবাড়ী ইউনিয়নের সিংগীমারী বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে সেকেন্দার আলী (৬০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ওই ঘটনা ঘটে।
সূত্র মতে, স্থানীয় মসজিতের ইমাম সেকেন্দার আলী গ্রামের পাশের ওই বিলে মাছ ধরতে যায়। এক সময় বিষাক্ত সাপ কামড় দিলে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।