• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি ইতিবাচক রাজনীতি করলে স্বাগত জানাবো

সিসি ডেস্ক, ১২ নভেম্বর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যকে শেখ হাসিনার প্রতি অন্ধ আক্রোশের নগ্ন বহি:প্রকাশ আখ্যায়িত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কেন ক্ষমা চাইতে যাবে? ক্ষমতায় থাকতে যিনি জুলুম করেছেন তিনিতো আজও জাতির কাছে ক্ষমা চাননি। তার কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। শেখ হাসিনাতো কোনো অন্যায় করেননি, তিনি কেন ক্ষমা চাইবেন?

আজ রোববার সমাবেশে দেয়া খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সবসময় ইতিবাচক রাজনীতির ধারায় রয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি যদি ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসে তাহলে আমরা স্বাগত জানাবো।

ওবায়দুল কাদের বলেন, তিনি এখন ক্ষমার রাজনীতি করছেন, ক্ষমার নাটক করছেন। আসলে তিনি জানেন তার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তার হয়তো দণ্ড হয়ে যাবে। সে কারণে তিনি এখন ক্ষমার নাটক সাজাচ্ছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। সে সময় যে সরকার থাকবে সেই সরকার পৃথিবীর অন্যান্য দেশের মত নির্বাচন কমিশনকে একটি নিরপেক্ষ, স্বাধীন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কর্তৃত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে।

বেগম জিয়া অভিযোগ করেছেন সরকার বিদেশে এজেন্ট পাঠিয়ে প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করেছে এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আপিল বিভাগের যে পাঁচজন বিচারপতি আছেন, তাদেরই জিজ্ঞাসা করুন। সরকারই পদত্যাগে বাধ্য করেছে না, তারা প্রধান বিচারপতির সাথে কাজ করবেন না এমন বক্তব্য দিয়েছেন। সেটা তিনি (সুরেন্দ্র কুমার সিনহা) ভালো করেই জানেন, এজন্য তিনি পদত্যাগ করেছেন।

বিএনপি আগামী নির্বাচনে সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা প্রদানের দাবি ও ইভিএম ব্যবহারের বিরোধিতা করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএম সর্বাধুনিক প্রযুক্তি। আমরা ইভিএম চাই। তবে বিএনপির এমন দাবিকে আমি অযৌক্তিক দেখি না, রাজনৈতিক দল হিসাবে এটা তার অধিকার আছে। আর এটা নির্বাচন কমিশনের ব্যাপার, তারাই ঠিক করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ