• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিসি নিউজ, ১৬ নভেম্বর: নীলফামারীর সৈয়দপুরে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সৈয়দপুর পৌর শহরের নতুন বাবুপাড়ার লাল গেট মোড় থেকে ওই দুই যুবককে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে জানান র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কাশেম।
আটককৃতরা হলেন, সৈয়দপুর পৌরশহরের মিস্ত্রিপাড়া মহল্লার শাহজাহান আলীর ছেলে আল-আমিন (২৮) ও বাঁশবাড়ি মহল্লার জামিল হোসেনের ছেলে মোহাম্মদ রানা (২৪)।
র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম জানান, গোপন খবর পেয়ে র‌্যাব-১৩ সদস্যরা সৈয়দপুর পৌর শহরের নতুন বাবুপাড়ার লাল গেট মোড় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করে।
এসময় তাদের কাছ থেকে একশ ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ এক হাজার পাঁচশ টাকা, দুটি মোবাইল ফোন ও চারটি মোবাইল সীম জব্দসহ তাদের ক্যাম্পে নিয়ে আসা হয়।
আটককৃত দু’জন দীর্ঘ দিন থেকে চোরাই পথে ইয়াবা এনে সৈয়দপুরসহ আশেপাশে এলাকায় বিক্রি করে আসছিল।
দুই জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরর পর সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ক্যাম্পের অধিনায়ক মো. আবুল কাশেম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ