• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাশকতার মামলায় ছাত্রদল সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সিসি ডেস্ক: ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতার করেছে পল্টন থানার পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।.

ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলাম টিটু ও সহ-সম্পাদক আরিফা সুলতানা রুমা এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারের নিন্দা জানিয়ে তারা বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে এই গ্রেফতারের প্রতিবাদে শিগগিরই কর্মসূচি দেওয়া হবে।’

বিএনপি নেতারা জানান, সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও তার কর্মময় জীবনের ওপর লেখা গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম খান। আর প্রধান বক্তা ছিলেন রুহুল কবির রিজভী। এই অনুষ্ঠান শেষে আকরামুল হাসান বের হয়ে পল্টন মোড়ের দিকে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে পল্টন থানার এসআই মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘আকরামুল হাসানের নামে বিভিন্ন অভিযোগে দায়ের চারটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ