সিসি নিউজ: কাল সোমবার রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়া হিন্দু পল্লীতে পরিদর্শনে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
আজ রোববার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, রংপুরে হিন্দু পল্লীতে আগুনের ঘটনায় সরকার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, সেখানে আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ দলীয় নেতাকমীদের প্রোগ্রাম থাকায় আমরা তাদের সম্মানে ছাড় দিয়েছি। আগামীকাল সোমবার আমরা ওই স্থানে যাবো।
নভোএয়ারের একটি বিমানে মির্জা ফকরুল ইসলাম আলমগীর সকাল পৌনে ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে আসেন। পরে সড়ক পথে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেন।