• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর সিটি নির্বাচনে বিএনপি’র প্রার্থীর নাম ফেসবুকে ভাইরাল

সিসি ডেস্ক, ২০ নভেম্বর: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি প্রার্থী ঘোষনা দিলেও বিএনপি এখনও প্রার্থীর নাম ঘোষনা করেনি। কিন্তু এর মধ্যে যারা নির্বাচন করতে চায় বিএনপি’র এরকম কয়েকজন প্রার্থীর নাম রংপুর মহানগর বিএনপি কেন্দ্রে পাঠিয়েছে।
কিন্তু হঠাৎ করে গত শুক্রবার রাত থেকে ফেসবুকে বিএনপি ও অংগ, সহযোগী সংগঠনের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা রংপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি (রংপুর বিভাগ), বর্তমান রংপুর মহানগর যুবদলের সভাপতি এডভোকেট মোঃ মাহফুজ উন নবী ডন কে বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে নিজ নিজ আইডি থেকে পোস্ট ও করেছে, যা লক্ষনীয় ও ফেসবুকে ভাইরাল হয়েছে।
এতদিন থেকে বিএনপি’র কোন মনোনয়ন প্রত্যাশী নেতার পক্ষে এত পোস্ট দেখা যায়নি যা যুবনেতা মাহফুজ উন নবী ডন এর ক্ষেত্রে লক্ষনীয়। এদিকে বিএনপি ও এর অংগ, সহযোগী সংগঠনের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বললে তারা জানায় এডভোকেট মাহফুজ উন নবী ডন সর্বজন স্বীকৃত একজন ক্লীন ইমেজ নেতা, রংপুরে বিএনপি ও জনগনের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তাই তাকেই রসিক নির্বাচনে ধানের শীষের প্রতিক দেয়া হোক।
এদিকে এডভোকেট মাহফুজ উন নবী ডন এর সাথে কথা বললে তিনি বলেন, বিএনপি কেন্দ্র থেকে রসিক নির্বাচনে যাকেই ধানের শীষের প্রতিক দিবে আমরা তার পক্ষেই কাজ করতে প্রস্তুত।
ফেসবুকে ও মাঠ পর্যায়ে তার পক্ষে মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রচারের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে, এটা নেতাকর্মীদের আমার প্রতি হয়তো আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ কারন আমি মনোনয়ন এর বিষয়ে কোন কথা বলিনি ও চাইওনি কিন্তু নেতাকর্মীদের আমার প্রতি আস্থা ও ভালোবাসা দেখে আমি বিমোহিততবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার জন্যই সবাই কাধে কাধ মিলিয়ে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবো ইনশাআল্লাহ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ