• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন |
শিরোনাম :

ঠাকুরপাড়ায় হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: সিইসি

সিসি নিউজ, ২০ নভেম্বর: রংপুরের ঠাকুরপাড়ায় হামলার ঘটনা সিটি নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে দুপুরে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। কোনো প্রস্তাব না আসায় এই নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান সিইসি।

সিইসি জানান, রংপুর সিটি নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা হবে। নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারবেন সব ভোটার। ২১ ডিসেম্বরের ভোট নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলেও জানান সিইসি।

রংপুর সিটি নির্বাচনে র‍্যাব, পুলিশ, এপিবিএন, আনসারের সাড়ে তিন হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে ২২ আর ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকবে নিরাপত্তা বাহিনীর ২৪ সশস্ত্র সদস্য।

ভোটের দিন কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনীর ৩৩টি টহল টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ