সিসি ডেস্ক, ২৬ নভেম্বর: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে আফ্রিকার দেশ কঙ্গো যাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট লেফটেন্যান্ট তামান্ন-ই-লুতফী। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন নারী বৈমানিক শান্তিরক্ষা মিশনে যোগ দিচ্ছেন। রোববার (২৬ অক্টোবর) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুই বৈমানিকসহ বিমানবাহিনীর ৩৫৮ শান্তিরক্ষী কঙ্গো যাচ্ছেন। এঁদের মধ্যে ১১৫ সদস্য প্রথম কঙ্গোর উদ্দেশে ঢাকা ছাড়বে ২৯ নভেম্বর। অন্যরা পর্যায়ক্রমে যাবেন।
প্রসঙ্গত, কঙ্গোতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ১টি সি-১৩০ পরিবহন বিমান, ৬টি এমআই-১৭ হেলিকপ্টার সাপোর্ট ইকুইপমেন্টসহ মোতায়েন রয়েছে।