ডিমলা (নীলফামারী), ২৮ নভেম্বর: নীলফামারীর ডিমলায় ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় তামান্না (৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। তামান্না ডিমলা সদর ইউনিয়নের বাবুর হাট হাজীপাড়া গ্রামের সোলায়মান আলীর মেয়ে । আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় ডোমার-ডিমলা সড়কের ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা পুরাতন থানা এলাকায় এ দূঘটনা ঘটে। নিহত তামান্না স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেনীর শিক্ষার্থী।
এ ঘটনায় অটোরিক্সার চালক ডোমারের মেলাপাঙ্গা গ্রামের মোকছেদ আলীর ছেলে শাহিনুরকে আটক করা হয়েছে ।
ডিমলা থানার ওসি (তদন্ত) মোঃ মফিজ শেখ ঘটনাস্থল পরিদর্শণ করেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।