সিসি নিউজ, ২৮ নভেম্বর: রংপুর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা ঋণখেলাপি- এই তথ্য জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে সোনালী ব্যাংক।
রংপুর বিভাগীয় কমিশন কার্যালয়ে আজ মঙ্গলবার বিকেলে এ চিঠি পৌঁছায় বলে জানিয়েছেন কমিশনার হাসান আহমেদ। অভিযোগের বিষয়ে বুধবার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। দুপক্ষের বক্তব্য নিয়ে অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান কমিশনার।
সত্যতা মিললে বাতিল হতে পারে বাবলার মনোনয়ন। গত ২২ নভেম্বর মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন বাবলা। নির্বাচনের ভোটগ্রহন ২১ ডিসেম্বর।