• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে বিএনপি নেতা মামুন খুন! নিহত তরুনী কলেজ ছাত্রী

সিসি নিউজ, ২৯ নভেম্বর: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ মামনুর রশিদ (৩৫) ও সাথী আরা (২৭) নামে দুই জনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। আজ বুধবার দুপুরে শহরের জসিম বাজার এলাকার একটি বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মামুন পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও প্রতিষ্ঠিত তেল ব্যবসায়ী। অপর দিকে সাথী আরা পার্বতীপুর শহরের পোড়াভিটার মহেবুল ইসলামের মেয়ে। সে রংপুরের একটি কলেজের শিক্ষার্থী এবং পরস্পর নিকটাত্মীয় বলে জানা গেছে।
পুলিশ সূত্র মতে, সৈয়দপুর শহরের কার্ডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী ডা: তৌফিক ইমামের ওই বাসায় প্রায় দুই বছর আগে স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া নেয় জনৈক অটোচালক শিবলী সাদিক। আর এ বাসাতে আজ বেলা সাড়ে ১১টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় দুবৃত্তরা। তবে  খুনের পর থেকে শিবলী সাদিক ও তার স্ত্রী পলাতক রয়েছে।

নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, নারীঘটিত কারনে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ