• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

৫৭ ধারা বাতিলের সিদ্ধান্ত

ঢাকা, ২৯ নভেম্বর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ধারার পরিবর্তে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা নিয়ে সাংবাদিকসহ অনেকেরই উদ্বেগ রয়েছে। এ ধারাটি এখন আর সেভাবে থাকছে না। এ ধারাটি ডিজিটাল সিকিউরিটি আইনের সঙ্গে সমন্বয় করা হবে। যাতে বাকস্বাধীনতা খর্ব না হয়।’
৫৭ ধারা বাতিলের বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘৫৭ ধারাসহ আইসিটি অ্যাক্টের কয়েকটি ধারা বিলুপ্ত করা হচ্ছে। আজকের বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা বাতিল হওয়ার পর ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
বহুল আলোচিত ৫৭ ধারার অপপ্রয়োগের বিরুদ্ধে সাংবাদিকদের একাধিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিবাদের মুখে সরকার এ ধারাটি বিলুপ্ত করার উদ্যোগ নেয়। তবে ডিজিটাল সিকিউরিটি আইনের ১৯ ও ২০ ধারার মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ