• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

দিনাজপুরে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের ইজতেমা শুরু

শাহ্ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের ইজতেমা। এই ইজতেমায় প্রায় দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নিয়েছে।
দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ইজতেমা শনিবার বিকেলে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
দিনাজপুর জেলার ১৩ উপজেলার ছাড়াও উত্তরাঞ্চলসহ দেশ-বিদেশের বেশ কিছু এলাকা থেকে তাবলীগ জামাতসহ সর্বস্তরের মুসল্লিবৃন্দ এই ইজতেমায় অংশগ্রহন করেছেন।
মুসল্লিদের অজু-গোসলের পানি সরবরাহের জন্য ৩০টি টিউবওয়েল, একটি সাবমারসেবল পাম্প, ৩টি মটর স্থাপন করা হয়েছে। এছাড়া নিরাপদ স্যানিটেশনের জন্য ৪শ’ টয়লেট তৈরা করা হয়েছে। বিদেশী মেহমান ও তাবলীগ জামাতের বৃদ্ধ সাথীদের জন্য মাঠের পশ্চিম পাশে খাস কামরা (বিশেষ কক্ষ) তৈরী করা হয়েছে। এই খাস কামরায় আগত বিদেশী মেহমান ও তাবলীগ জামাতের বৃদ্ধ সাথীরা রয়েছেন।
দিনাজপুর তাবলীগ জামাতের আমীর (জিম্মাদার) আলহাজ্ব মো. লতিফুর রহমান জানান, মানুষকে দ্বীনের পথে উদ্বুদ্ধ করার জন্য এই ইজতেমার আয়োজন। মানুষ কিভাবে আল্লাহর ইবাদত-বন্দেগীর দিকে রজু হবে, মানুষের মাঝে হক তথা সঠিক পথ কবুল করার যোগ্যতা তৈরী হবে, আখেরাতের জিন্দেগী বা মৃত্যুর পরর্বতী জীবন কেমন হবে এবং কিভাবে মানুষ আখেরাতমূখী হবে এ সব বিষয়ে এই ইজতেমায় বয়ান করা হচ্ছে।
এজন্য স্থানীয় প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই ইজতেমায় ইন্দোনেশিয়া হতে আগত একটি জামাত অংশগ্রহণ করছে। কাকরাইলের মুরব্বিদের মধ্যে মাওঃ জোবায়ের হোসেন, মাওঃ মো. রবিউল হক, মাওঃ মো. মোশাররফ হোসেন ও মাওঃ মো. ফারুক লক্ষীপুরী আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করছেন। এ ছাড়া মুসল্লিদেও উদ্দেশ্যে বয়ান করছেন স্থানীয় তাবলীগ জামাতের মুরব্বিরা।
ইজতেমা উপলক্ষে আজ শুক্রবারের জুম্মার জামাত দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান জন সমূদ্রে পরিনত হয়। এ জামাতে অংশ নেয় প্রায় ৩ লাখ মুসল্লি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ