• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান কেন নয়: হাইকোর্ট

ঢাকা, ৪ নভেম্বর: জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে এ রুল দেন।
আগামী রোববার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত। মন্ত্রি পরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে ৭২ ঘণ্টার মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালত বলছে, মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগানটি জাতির চেতনা ছিলো। পাক বাহিনীর বিরুদ্ধে এ স্লোগানে উদ্বুদ্ধ হয়েছে বাঙালি। তাই একে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবেনা জানতে চায় আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ