• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :

গুগলের ডুডলে বেগম রোকেয়া

ঢাকা, ০৯ ডিসেম্বর: বেগম রোকেয়ার ১৩৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ গুগলের হোমপেজে বিশেষ এ ডুডলটি প্রদর্শন করা হচ্ছে। গুগলের হোমপেজে গেলে আপনি একটি ডুডল দেখতে পাবেন। তাতে দেখবেন সাদা পোশাকে চশমা পরা এক নারী বই হাতে হেঁটে যাচ্ছেন।  তিনি বেগম রোকেয়া। বিশেষ ডুডলে গুগল আজ তাকে স্মরণ করছে। ওই ডুডলে বেগম রোকেয়ার পেছনে ব্যাকগ্রাউন্ডে ইংরেজিতে গুগল লেখাটিকে ফুটিয়ে তোলা হয়েছে। অন্দরমহলের বাইরে বেগম রোকেয়া ফুল ফুটিয়েছেন, সে দৃশ্যটিও গুগল সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।
বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি (www.google.com.bd) ঠিকানায় ঢুকলেই চোখে পড়ছে বিশেষ ডুডলটি। ওই ডুডলে ক্লিক করলে বেগম রোকেয়াকে নিয়ে গুগলে নানা অনুসন্ধান ফলাফল দেখাচ্ছে।
বিভিন্ন দিবস ও ঐতিহাসিক ঘটনার স্মরণে এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম বা মৃত্যু দিবসে ডুডল পরিবর্তন করে গুগল। যার মাধ্যমে ওই দিন বা ব্যক্তি সম্পর্কে বিশ্ববাসীকে বিস্তারিত জানানো হয়।
এর আগে সর্বশেষ গত ১৩ নভেম্বর গুগলের ‘হ‌ুমায়ূন আহমেদ’ ডুডল দেখা গিয়েছিল। এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা দিবস, প্রখ্যাত স্থপতি এফ আর খানের জন্মদিনসহ বেশ কিছু উল্লেখযোগ্য ডুডল প্রকাশ করেছে গুগল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ