• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

সৈয়দপুরে বেগম রোকেয়া দিবস পালিত

সিসি নিউজ, ৯ ডিসেম্বর: নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ শনিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন ও র‌্যালী শেষে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনাহার শাহাজাদীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) পরিমল কুমার মজুমদার, উপজেলা পরিষদের সদস্য আকমল সরকার প্রমুখ। শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ