• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সম-অধিকার প্রতিষ্ঠার দাবীতে মানবাধিকার দিবস পালন

নীলফামারী প্রতিনিধি: দলিত ও হরিজন জনগোষ্ঠির সম-অধিকার প্রতিষ্ঠার দাবীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে নীলফামারীতে। “কারো অধিকারের জন্য আজি উঠে দাড়াও” প্রতিপাদ্যে র‌্যালি ও মানববন্ধনের আয়োজন করে উন্নয়ন সার্প রাইটস প্রকল্প।
রবিবার দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে মানবন্ধনে সভাপতিত্ব করেন হরিজন ঐক্য পরিষদের সভাপতি মেঘুরাম বাঁশফোর।
বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোশাররফ হোসেন, সার্প রাইটস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শহিদুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার মালা হীরা, অন্তর বাঁশফোর, হরিজন ঐক্যপরিষদের সহ-সভাপতি নয়ন বাঁশফোর ও নেটওয়ার্ক অফ নন-মেইন স্ট্রিমড মারজিনালাইজড কমিউনিটি’র(এনএনএমসি) সদস্য তোফাজ্জল হোসেন প্রমুখ।
হরিজন ঐক্য পরিষদের সভাপতি মেঘুরাম বাঁশফোর মানববন্ধন সমাবেশে সম-অধিবার প্রতিষ্ঠার দাবী জানিয়ে বলেন, এখোনো আমরা মুল স্রোতে প্রবেশ করতে পারিনি। আমাদের বঞ্চিত রাখা হয়েছে সবক্ষেত্রে।
বিশেষ করে সরকারী চাকুরীতে আমাদের কোটা নিশ্চিত করা হচ্ছে। আমরা পিছিয়ে রয়েছি। প্রাপ্য থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে।
সরকারের কাছে দাবী করেন, চাকুরীতে হরিজনদের প্রাপ্য যেন অন্য কেউ ভোগ করতে না পারে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধনে দলিত ও হরিজন সম্প্রদায়ের মানুষরা ছাড়াও তাদের সন্তানরা অংশগ্রহণ করেন। এরআগে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সার্প রাইটস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নীলফামারীতে দলিত ও হরিজন সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা, সম-অধিকার নিশ্চিত করণ ছাড়াও শিক্ষা প্রদানে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, এ জন্য বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের সাথে বৈঠক, সভা সমাবেশ, সেমিনার করে কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। বিশ্ব মানবাধিকার দিবস পালন কর্মসুচীরও অংশ একটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ