• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলা জাপা’র উপজেলা আহবায়ক কমিটি গঠন

নীলফামারী প্রতিনিধি: জাতীয় পার্টির (জাপা) ডিমলা উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা শহরের সৈয়দপুর সড়কে অবস্থিত জাপা জেলা কার্যালয়ে শনিবার রাতে ২৭সদস্য বিশিষ্ট ওই আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে ডিমলা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল লতিফ চৌধুরীকে আহবায়ক এবং জাকারিয়া হোসেন রাজুকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।
এছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন আব্দুল গফুর সরকার, প্রাক্তন ইউনিয়ন চেয়ারম্যান রফিজুল ইসলাম, মোশাররফ হোসেন মিন্টু ও হাবিবুর রহমান খান লোহানি।
কমিটির সদস্যরা হলেন কামরুজ্জামান সরকার, আব্দুল মতিন, আব্দুস সুকুর, আমজাদ হোসেন লিখন, সামছুল আলম খোকন, বিষ্ণুপদ রায়, আবুল হোসেন, মাহাবুবার রহমান, আবুল কালাম, আব্দুর রউফ, রুহুল আমিন, মোফাজ্জল হোসেন, শহিদার রহমান, আশরাফুল আলম বুলু, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মনিরুল ইসলাম, আব্দুর রহমান, স্বপন মিয়া, বাবুল গণি, শমসের আলম ও বাবুল ইসলাম।
কমিটি গঠনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক ও নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী। সভা পরিচালনা করেন সদস্য সচিব সাজ্জাদ পারভেজ।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ জানান, আগামী ৩১জানুয়ারীর মধ্যে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশ দেয়া হয়েছে আহবায়ক কমিটিকে।
ইউনিয়ন কমিটি গঠন করার পর উপজেলা কমিটি গঠন করতে হবে বলে জানান সাজ্জাদ পারভেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ