• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রংপুর সিটি নির্বাচনে ৪৬ প্রার্থী মামলার আসামি

সিসি নিউজ, ১১ ডিসেম্বর: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ফৌজদারি মামলার ৪৬জন আসামি প্রার্থী হয়েছেন। এর মধ্যে আছেন দুই মেয়র ও ৪৪ কাউন্সিলর প্রার্থী। এদেরকে বাড়তি নজরদারিতে রাখার তাগিদ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এছাড়া ভোট সুষ্ঠু করতে সতর্ক থাকার পরামর্শ তাদের।
পৌরসভা থেকে রংপুর সিটি করপোরেশন হয় ২০১২ সালে। এখানে এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টিসহ প্রার্থী হয়েছেন সাতজন। আর সংরক্ষিত নারী আসনের ৬৫ জনসহ ২৭৭ জন কাউন্সিলর প্রার্থী হয়েছেন।
হলফনামার তথ্য অনুযায়ী ২টি করে ফৌজদারী মামলার আসামি বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা এবং কমিউনিষ্ট পার্টির আব্দুল কুদ্দুস। এছাড়া ৪৪ জন কাউন্সিলরও ফৌজদারী মামলার আসামি। সবচেয় বেশি ৯টি মামলা আছে কাউন্সিলর প্রার্থী হাসানুজ্জামানের বিরুদ্ধে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এরই মধ্যে প্রার্থীদেরকে বৈধ অস্ত্র জমা দিতে বলা হয়েছে। সুষ্ঠু নির্বাচন হবে বলে আশ্বস্ত করলেন তারা।
রংপুর সিটি নির্বাচনের ১৯৩টি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৪ হাজার সদস্য মোতায়েন থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ